ad728

লামা ঘেঁষে চকরিয়া বমুবিলছড়িতে বালু খেকোদের ছোবল থেকে রক্ষা পাচ্ছে না বৌদ্ধদের শ্মশানও : ক্ষুব্ধ স্থানীয়রা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং
ad728

চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ফাদুখোলা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন ও পাচারকারী সিন্ডিকেট। তাদের ছোবল থেকে রক্ষা পাচ্ছে না স্থানীয় বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের শ্মশানের মাটিও। 


সরেজমিনে দেখা যায়, শ্মশানের উপর দিন-রাত প্রকাশ্যে ড্রেজার(সেলু) মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।


জানাযায়, ​রাজনৈতিক পরিচয়ের আড়ালে সক্রিয় রয়েছে এই বালুখেকো সিন্ডিকেট। ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক আবুল হোসেন ও সাবেক ওয়ার্ড যুবদল সভাপতি মো: করিমের নেতৃত্বে এক প্রভাবশালী চক্র বমুবিলছড়ির ফাদুখোলা এলাকায় প্রকাশ্যেই এ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।


​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চকরিয়া ও বমুবিলছড়ি ইউনিয়নের কিছু রাজনৈতিক নেতার যোগসাজশ ও পরোক্ষ মদদে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চক্রটি। বালু উত্তোলনের প্রতিবাদ করলে বা উপজেলা প্রশাসন কিংবা সাংবাদিকদের কাছে অভিযোগ জানানো হলে, দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। 


অবাধে বালু উত্তোলনের ফলে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি গ্রামীণ রাস্তাঘাট ধসে চরম হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ। 


​পরিবেশ অধিদপ্তর ও চকরিয়া উপজেলা প্রশাসনের নজরদারি না থাকায় বালু সিন্ডিকেট এতোটা বেপরোয়া হয়ে উঠেছে যে, কোনোভাবে তাদের লাগাম টেনে ধরা যাচ্ছে না বলে জানান স্থানীয়রা।

​

​এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন দেলোয়ার জানান, "পরিবেশ ধ্বংসকারী ও অবৈধ বালু উত্তোলন-পাচারকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অতি দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি সাধনকারীদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ