খাগড়াছড়ির দীঘিনালায় শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে স্ত্রী ও সন্তানদের নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হয়ে উৎসবে অংশ নেন তিনি। এ সময় পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সঙ্গে সময় কাটান।
লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দীঘিনালায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। সব ধর্মের মানুষ মিলেমিশে আনন্দের সঙ্গে উৎসব পালন করছেন। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরাও মাঠপর্যায়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, যাতে সবাই নির্বিঘ্নে উৎসব উদ্যাপন করতে পারেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে বিজিবির নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে।

স্টাফ রিপোর্টার