ad728

ঈদগাঁওতে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2026 ইং
ad728

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ঈদগাঁও থানার সামনে গুরুতর আহত অবস্থায় তিন দিন পড়ে থাকার পর এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ১৮ অক্টোবর থেকে তিনি সড়কের পাশে পড়ে ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎

‎বুধবার (২১ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর পান স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর কপাল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। 

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরা বাজার এলাকায় মহাসড়কের পাশে আহত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাঁর কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

‎

‎ফকিরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, বাজারে যাওয়ার সময় রাস্তার ধারে তাঁকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে খেয়াল করি, তাঁর কপাল ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাঁর পরিচয় জানতে চেয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টও করেছিলাম। পরে তাঁর মৃত্যুর খবর পাই।

‎

‎সাইফুল ইসলামের ধারণা, কেউ ওই ব্যক্তিকে আহত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

‎

‎ফকিরা বাজারের স্থানীয় অনেকেই বলেন, মহাসড়কের পাশে একজন মানুষ গুরুতর আহত অবস্থায় পড়ে থাকার পরও সময়মতো তাঁর চিকিৎসা ও উদ্ধারের ব্যবস্থা হয়নি। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।

‎

‎এ বিষয়ে ফকিরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান।

‎

‎ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঈদগাঁও থানা পুলিশ। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার জানান, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি মহাসড়কের পাশে হওয়ায় লাশটি মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

‎

‎চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

‎

‎ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, আঘাত পাওয়ার পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাননি। 



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ