ad728

বরকলে ১২বিজিবি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।হাসি ফুটলো অসহায় মানুষের মুখে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
ad728
‎রাঙ্গামাটির বরকল উপজেলার  দুর্গম এলাকায় পাহাড়ি বাঙালী  জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ১২বিজিবি ছোট হরিনা জোন।
‎
‎শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত১২বিজিবি ছোট হরিনা   জোনের অধীনে থাকা ভুষনছড়া  ক্যাম্পের তত্ত্বাবধানে ভুষনছড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
‎
‎দিনব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রমে ১২ বিজিবি  জোনের   মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন  মোঃ রাকিবুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসা প্রদান ও পরামর্শ দেন। এ সময় ভুষনছড়া  ক্যাম্পের আওতাধীন ভুষনছড়া   এলাকা ও এর আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা মোট ৬০ জন  রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা প্রদানকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে উপস্থিত ছিলেন।
‎
‎মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের জন্য জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
‎
‎উপস্থিতদের মধ্যে অনেকে বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা পাওয়া আমাদের জন্য এক আশার আলো। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”
‎
‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষকে মানবিক সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালিত হবে।
‎
‎মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব ও অসহায় জনগণ শুধু চিকিৎসা সুবিধাই পাচ্ছেন না, একই সঙ্গে বিজিবির মানবিক দায়িত্ব ও পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রত্যক্ষ করছেন।
‎

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ