ad728

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেপ্তার হয়েছে৪১টি মামলা দায়ের করা হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ad728


রবিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১৭৮ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে তিনজন।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি ব্যবহৃত গুলির অংশ, ৩টি চাকু, ৮টি রড, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯০৫৮ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এছাড়া ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইলফোন, ৩২০টি ২০০ টাকার জালনোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কীবোর্ড, ১০ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ