ad728

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩২৮ ঘনফুট কাঠ জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ad728

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৩২৮ ঘনফুট দেশীয় গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৩২ হাজার ৮০০ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর লোগাং বিওপির আওতাধীন আমতলী বাজার এলাকায় বিশেষ টহল পরিচালনা করে এসব কাঠ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রজাতির দেশীয় গোল কাঠ পাওয়া যায়। এর মধ্যে ২৩ টুকরা কনক কাঠ, যার পরিমাণ ২১৮ ঘনফুট ও আনুমানিক মূল্য ২১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া ১২ টুকরা বর্তা কাঠ, যার পরিমাণ ৮৩ ঘনফুট ও মূল্য ৮ হাজার ৩০০ টাকা এবং চার টুকরা সুরোজ কাঠ, যার পরিমাণ ২৭ ঘনফুট ও মূল্য ২ হাজার ৭০০ টাকা।

সব মিলিয়ে অভিযানে ৩৯ টুকরা কাঠ জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের মোট পরিমাণ ৩২৮ ঘনফুট এবং সিজার মূল্য ৩২ হাজার ৮০০ টাকা।

সীমান্ত এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহন ও পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের বিশেষ টহল ও অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ