শরীয়তপুরের সখিপুর থানার মেঘনা নদী তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে সখিপুর থানার বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সখিপুর বেড়াচাক্কি এলাকার মেঘনা শাখা নদীর তীরে কাদাযুক্ত অবস্থায় অজ্ঞাত পুরুষ লাশ দেখতে পায় স্থানীয়। পরে ৯৯৯ এ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতাহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

স্টাফ রিপোর্টার