ad728

শরীয়তপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ad728
শরীয়তপুরের সখিপুর থানার মেঘনা নদী তীর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। 
রোববার (২৫ অক্টোবর)  দুপুরে সখিপুর থানার বেড়াচাক্কি এলাকার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সখিপুর বেড়াচাক্কি এলাকার মেঘনা শাখা নদীর তীরে কাদাযুক্ত অবস্থায় অজ্ঞাত পুরুষ লাশ দেখতে পায় স্থানীয়। পরে ৯৯৯ এ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নরসিংহপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ দত্ত জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতাহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। আর নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ