ad728

ঈদগাঁওতে ইউসিবি ব্যাংকে এক গ্রাহকের ৩৩ লাখ ৯০ হাজার টাকা উধাও!

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
ad728
কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ঈদগাহ শাখা থেকে এক গ্রাহকের হিসাব থেকে ৩৩ লাখ ৯০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা:মোহাম্মদ মুজিবুল হক থানায় এ সংক্রান্ত ঘটনায় জিডি করেছেন রবিবার (২৫ অক্টোবর)।

ভুক্তভোগী জানান, রবিবার সকালে চেক দিয়ে টাকা উত্তোলন করতে তার এক কর্মচারীকে ব্যাংকে পাঠালে একাউন্টে পর্যাপ্ত অর্থ নেই বলে চেক ফেরত দেন ব্যাংক কর্তৃপক্ষ। পরে তিনি নিজে ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপকের নিকট তার হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা না থাকার কারণ জানতে চাইলে কোন সুদুত্তর দিতে পারেননি। বরং দায়সারা উত্তর দিয়ে থানায় জিডির পরামর্শ দেন।
শেষে তিনি ঈদগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৯৭৪, ট্র্যাকিং নম্বর DEL665।


তবে হিসাব থেকে কীভাবে এবং কার মাধ্যমে ৩৩ লাখ ৯০ হাজার টাকা স্থানান্তর করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়া, অর্থ স্থানান্তরের পদ্ধতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।


এবিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, তিনি এ সংক্রান্ত একটি জিডি পেয়েছেন, তা তদন্তাধীন আছে।

প্রসঙ্গত ইতিপূর্বেও উক্ত শাখার অধীন ঈদগাঁও বাজারস্থ উপ-শাখার এক কর্মকর্তা কর্তৃক গ্রাহকদের টাকা ব্যাংকের দৈনিক নিয়মিত হিসাবে এডজাস্ট না করে অনলাইন জুয়ার মাধ্যমে আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছিল।

এ বিষয়ে ইউসিবি ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, অর্থ স্থানান্তরের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে মনে করছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ