ad728

ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থ/গিত করেছে সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ad728


ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের কার্যক্রম স্থ/গিত করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।  ২৫ অক্টোব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থ/গিত থাকবে।

এ জন্য ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আওতায় প/রিচালিত কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় কার্যক্রম স্থগিতের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশা/সনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক ও ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ