ad728

বাঘাইছড়ির খেদারমারা ভাবনা কেন্দ্রে কঠিন চিবর দান উৎসব উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ad728

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের ‘খেদারমারা ভাবনা কেন্দ্র’-এ অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৭ তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকেল ৪ ঘটিকায় 
উৎসবের শুরুতে বুদ্ধপূজা, সূত্রপাঠ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা করা হয়। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা মূল্যবান ও দিকনির্দেশনামূলক ধর্মানুদেশনা প্রদান করেন শ্রীমৎ যোগাসিদ্ধি মহাস্থবির। তিনি তাঁর বাণীতে অহিংসা, মৈত্রী ও দানিয়তার মহিমা তুলে ধরে উপস্থিত পুণ্যার্থীদের সৎপথে জীবনযাপনের আহ্বান জানান।

খেদারমারা ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে এবং স্থানীয় ভক্ত-অনুসারীদের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খেদারমারা ভাবনা কেন্দ্র পরিচালনা পরিষদ সভাপতি বিল্টু চাকমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপেল চাকমা।

এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পাহাড়ি ছাত্র-যুবসমাজ এবং বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত পুণ্যার্থী। এই আয়োজনে সূচিশিল্পে ২৪ ঘণ্টার মধ্যে সুতা কাটা, রং করা, বুনন ও সেলাইয়ের মাধ্যমে পবিত্র চিবর প্রস্তুত করে সংঘদান করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ