ad728

কারিগরি ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটি মেরামতের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে নিরাপদে উড্ডয়ন করেছে। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্ধারিত সময়ের পরে ফ্লাইটটি উড্ডয়ন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন হয়।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং টিমের সঙ্গে জাপানের টেকনিশিয়ানরা যৌথভাবে ত্রুটি মেরামতের কাজ করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক সম্পন্ন হয়। এরপর রাত ৭টা ৫৫ মিনিটে এটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, ফ্লাইট বিজি ৩৭৭ আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ