ad728

বাঘাইছড়িতে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ২য় আসরের শুভ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ad728
রাঙ্গামাটির বাঘাইছড়িতে উগলছড়ি এলাকাবাসীর আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ২য় আসরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে নিউ লাইলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ওমর আলী। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাবেদুল আলম।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: নুরুউদ্দিন রাজু সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাধুলাকে উৎসাহিত করতে এবং স্থানীয় যুবসমাজকে মাদক থেকে দুরে  রাখতে উগলছড়ি এলাকাবাসীর এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ