ad728

পিসিসিপি বান্দরবান পৌর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ad728


সাংগঠনিক কার্যক্রম গতিশীল, ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা ও তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ।


পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান পৌর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টায় বান্দরবানের শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান পৌর শাখার সভাপতি রিদুয়ান এবং সভা সঞ্চালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক জানে আলম।


মতবিনিময় সভায় সংগঠনের বর্তমান সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং পৌর এলাকার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, শিক্ষার সমান সুযোগ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা ও অধিকারসংশ্লিষ্ট যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে পিসিসিপিকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।


তারা আরও বলেন, একটি ছাত্রসংগঠনের মূল শক্তি হচ্ছে তার কর্মী, সাংগঠনিক শৃঙ্খলা, আদর্শিক দৃঢ়তা ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক। তাই সংগঠনের প্রতিটি পর্যায়ে পারস্পরিক সমন্বয়, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণ শিক্ষার্থীদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।


সভায় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


এ সময় বক্তারা শিক্ষা, সম্প্রীতি, অধিকার ও মানবিক মূল্যবোধকে ধারণ করে পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সভা থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ