ad728

বাঘাইছড়ির অজলচুগ বন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ad728
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অজলচুগ বন বিহারে ১১ তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে শনিবার  বুদ্ধপতাকা উত্তোলন, ধর্মীয় সংগীত পরিবেশন, ত্রিশরনসহ পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমুর্তিদান, সংঘদান অষ্ট পরিষ্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দানসহ বিভিন্ন দানানুষ্ঠান সম্পাদন করা হয়। 

বিহার অধ্যক্ষ সত্যমতি মহাস্থবিরের সার্বিক দিক নির্দেশনায় কঠিন চীবর দানানুষ্ঠানটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে সম্পাদিত হয়। অনুষ্ঠানে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সদ্ধর্ম দেশনা দেন বনভান্তের প্রধানশিষ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির, সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ বুদ্ধবংশ মহাস্থবির।

 অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, খাগড়ছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, রাঙামাটির বিশিষ্ট চিকিৎসক ডা. উদয় শংকর দেওয়ান, ডা. সুচরিতা দেওয়ানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অজলচুগ বন বিহারে  ১১তম দানোত্তম কঠিন চীবর দান উদযাপন কমিটির সভাপতি শাক্যবোধি চাকমা জানান, এ বছর অজলচুগ বন বিহারে ৪৬টি বেইন বুনা হয়েছে। বিভিন্ন এলাকার শ্রদ্ধাবতী উপাসিকারা এসে বেইন বুনেছেন। বছরে একবার এই অনুষ্ঠানে শ্রদ্ধা ও আনন্দিত মনে আমরা অংশ নিয়ে সবার সুখময় জীবন কামনা করি।  অনুষ্ঠানে খাগড়াছড়ি, দীঘিনালা, বাঘাইছড়ি, রাঙামাটি,  চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থী অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ