ad728

রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে বিপর্যয় জিপি এ শুন্য

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ad728

চলতি  শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি জেলার রাজস্থলী  উপজেলার ২টি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে রাজস্থলী সরকারি ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজ। প্রতিষ্ঠান দুইটিতে এবারের পাশের হার, রাজস্থলী সরকারি কলেজে ২৭. ১৭% ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ২৬.৩৪% শতাংশ।

চলতি বছরে মোট ৯২জন রাজস্থলী সরকারি কলেজ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ২৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ৬৭জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য । অপর দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ১৮৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ৪৯জন কৃতকার্য হয়। বাকী ১৩৭জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। যা ২ টি শিক্ষা  প্রতিষ্ঠানের  সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে নিচে নামিয়ে দিয়েছে। এবারেও দুইটি সরকারি কলেজ থেকে কেউ জিপি এ ফাইভ পায়নি। 

ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা—সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের জন্ম দিয়েছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলেন,  সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠান দুইটির শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।ফলাফলের বিষয়ে জানাতে চাইলে রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ জানান, এবারে ফলাফল সন্তোষজনক নই। ফলে আগামীতে ফলাফল ভালো করার জন্য শিক্ষক অভিবাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সভা করে কি ভাবে শিক্ষার মান বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করবো। 







 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ