ad728

বাঘাইছড়িতে শিজক মুখ সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান ও পুণ্যানুষ্ঠান সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ad728
রাঙামাটির বাঘাইছড়িতে শিজক মুখ সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘কঠিন চীবরদান-২০২৬ খ্রিঃ’ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা পুণ্যানুষ্ঠানের মধ্যে ছিল কঠিন চীবরদান, কল্পতরু দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দানসহ নানাবিধ পুণ্যানুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী বিহার, কাঠালতলী, বনরূপা, রাঙামাটির অধ্যক্ষ ভদন্ত পূর্ণ জ্যোতি মহাথের। প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।

এছাড়া বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙাপানি, রাঙামাটির অংমিয়ং ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধ দত্ত মহাথের এবং তবলছড়ি, রাঙামাটির আনন্দ বিহারের আবাসিক ভদন্ত বিমল জ্যোতি মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু  রাজনগর ৩৭ বিজিবি জোনের কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, শিজক কলেজের অধ্যক্ষ বাবু সুভাস দত্ত চাকমা,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু বিশ্বজিৎ চাকমা।

বৃহস্পতিবার ৫ নভেম্বর দিনব্যাপী উৎসবমুখর এই আয়োজনে এলাকার শত শত পুণ্যার্থী ও উপাসক-উপাসিকাবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এসময় জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন জোন কমান্ডার। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ