ad728

বাজিতখিলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন তিন শতাধিক রোগী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ad728

‎শেরপুর জেলা শহরের বাজিতখিলা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেসময় স্থানীয় সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড আব্দুস সাত্তার হাসপাতালে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোছা. জুই সরকার, ডা. বিলকিছ নাহার সুইটি, ডা. উমর আলী, ডা. রাজু আহমেদসহ আরও কয়েকজন চিকিৎসক।

‎স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ