ad728

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
ad728
 উপজেলা সদর বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (৬ নভেম্বর)  সকাল ১১ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন ।

 গত ১৯ অক্টোবর দুর্গা পুজার অষ্টমীর দিন  সকালে মন্দিরে পূজার্চনা শেষ করে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মন্দিরের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে বড়ইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  তিনি আজ মৃত্যুবরণ করেন ।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক। দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।
কাপ্তাই কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক জানান, শ্রী রনধীর চক্রবর্তী দীর্ঘ ৩২ বছর ধরে বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মরদেহ আজ দুপুর ২টায় মন্দিরে নেওয়ার কথা রয়েছে। পরে তাঁর গ্রামের বাড়ি শিলকে দাহকার্য সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে কাপ্তাইয়ের সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের ধর্মীয় সেবায় নিয়োজিত এই পুরোহিতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ