ad728

মুন্সীগঞ্জে নভেম্বরের ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
ad728
শিক্ষার গুণগত মান, একাডেমিক সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ নভেম্বর মাসের ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ অর্জন করেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানজীমা সুলতানা পারভীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক একাডেমিক সাফল্যের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব। সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ পাসের হারের ভিত্তিতে প্রতিষ্ঠানটি জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সম্মাননা প্রদানকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্ভাবনী শিক্ষাকার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার প্রসার এবং চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, একজন সুশিক্ষিত ও সুনাগরিক সন্তান গড়ে তোলাই পিতামাতার আর্থিক সম্পদ ও স্থাবর সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ বিনিয়োগ।

উল্লেখ্য, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উত্তম চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান করা হয়। ফলাফলমুখী, উদ্ভাবনী ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ