ad728

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, পাশে বিদ্বেষমূলক পোস্টার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2026 ইং
ad728
প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরজুড়ে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে গ্রাফিতির পাশে সাঁটানো হয়েছে রবীন্দ্রবিরোধী বিদ্বেষমূলক পোস্টার।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরের শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ ঘটনা দেখতে পান পথচারী ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, সুনিপুণভাবে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে কয়েকটি বিদ্বেষমূলক পোস্টার।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনার সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা। তাঁদের মতে, রাজনৈতিক কিংবা সামাজিক যে উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হোক না কেন, বাঙালি সংস্কৃতি ও মুক্তচিন্তার অন্যতম প্রধান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এ ধরনের আক্রমণ নিন্দনীয়।

ঘটনার বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাননি। স্থানীয় কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকেও লিখিত কিংবা মৌখিক অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি গণমাধ্যমে আসার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিজ উদ্যোগে অনুসন্ধান শুরু করেছে।

এর আগে ঢাকার শিল্পকলা একাডেমি এলাকায় রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনা নিয়ে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রতিবাদ জানান। এর মধ্যেই খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃত করার ঘটনা ঘটল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ