ad728

যথাযোগ্য মর্যাদায় আনসার ও ভিডিপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
ad728

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দিবসটি উপলক্ষে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সকল রেঞ্জ ও জেলা কার্যালয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর দিবসটির তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। সদর দপ্তর, রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের উপস্থিতিতে যথাযথ পতাকা বিধি অনুসরণ করে এ কর্মসূচি পালন করা হয়। বাণী পাঠের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব ও সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।

১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আসে। পরবর্তী সময়ে এই দিনটি বাংলাদেশের জাতীয় ঐক্য, সংহতি ও রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে আসছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, ঐতিহাসিক এই দিবসের চেতনা ধারণ করে দেশব্যাপী এ আয়োজনের মাধ্যমে বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, ঐক্য ও দেশসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপিত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ