ad728

কাউনিয়ায় আলোচিত এনজিও কর্মী রতন হত্যাকারীদের ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন, আটক-৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026 ইং
ad728
রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্বজন ও এলাকাবাসী।

শনিবার সকালে কাউনিয়া থানা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী শাম্মী আক্তার। তিনি বলেন, অবুঝ সন্তানদের সামনে থেকে তাঁর স্বামীকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার এবং আসামিদের দ্রুত ফাঁসি দাবি করেন।

একই দাবি জানান নিহতের মা। এ সময় বড় ভাই ফিরোজ কবির মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়। স্বজন ও স্হানীয় দের দাবি, দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ