ad728

ঈদগাঁও বাজারের ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের যে আদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ad728
কক্সবাজারের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে প্রদত্ত উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।  পিটিশনের প্রেক্ষিতে আদালত চার সপ্তাহের রুল জারি করেন এবং তিন মাসের স্থিতাবস্থার আদেশ দেন।
 ৮ নভেম্বর মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ আদেশ দেয়া হয়। আদেশের ফলে উচ্ছেদ নোটিশের কার্যকারিতা অন্তর্বর্তী কালীন সময়ের জন্য ঝুলে গেল। 
জানা গেছে, ঈদগাঁও বাজার কেন্দ্রিক  ভূমি মালিক সমিতির ৪৬ জনকে তাদের স্থাপনা সরিয়ে নিতে ১০ অক্টোবর ২০২৬ তারিখে উচ্ছেদ নোটিশ দিয়েছিলেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি)। নোটিশে ১৫ দিনের মধ্যে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। 

এ ধরনের নোটিশ বাজারের আরো প্রায় ২ শতাধিক জনকে দেয়া হয়েছিল বলে জানা গেছে। উক্ত নোটিশকে চ্যালেঞ্জ করে গত রবিবার সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করা হয়। রিট পিটিশন নম্বর ১৫১৩৬/২০২৬।

 পিটিশনকারীদের পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন উপস্থাপনের জন্য আদালত মামলাটির শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনজীবী মামলাটি মহামান্য হাইকোর্ট বিভাগে শুনানির জন্য অপেক্ষমান আছে মর্মে সনদ ইস্যু করেন। 

রিট পিটিশন দায়ের করেন ঈদগাঁও বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল এহেসান বাবু সহ ৪৬ জন। সহকারি কমিশনার (ভূমি) কর্তৃক নোটিশ প্রদান এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে তথা নোটিশকে চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি দাখিল করা হয়।

পিটিশনে বিবাদী করা হয়েছে সরকারের ভূমি মন্ত্রণালয়, কক্সবাজারের জেলা প্রশাসক, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) কে। 

৮ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১ টায় মহামান্য হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হয়।
বিচারপতি তৌফিক এনাম এবং বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চটি গঠিত। 
এদিন মহামান্য আদালত শুনানি শেষে চার সপ্তাহের রুল ইস্যু করেন এবং তিন মাসের স্থিতাবস্থার আদেশ প্রদান করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আমির হোসেন ও ব্যারিস্টার উজ্জ্বল হোসেন। 
অন্যদিকে বিবাদী পক্ষে ছিলেন সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী।

জানতে চাইলে হাইকোর্ট বিভাগের আইনজীবী ব্যারিস্টার উজ্জ্বল হোসেন জানান, হাটবাজার ব্যবস্থাপনা আইন ২০২৩ ও হাটবাজার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুসারে সহকারী কমিশনার (ভূমি)- র এ ধরনের উচ্ছেদ নোটিশ দেয়ার কোন এখতিয়ার নেই।





নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ