ad728

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে আওয়ামী লীগের কর্মসূচি: ককটেল বিস্ফোরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ad728
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বিপুলসংখ্যক নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তাঁরা সেখানে অবস্থান করেন। এসময় নেতাকর্মীদের হাতে লগি-বৈঠা দেখা যায়।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এছাড়াও কর্মসূচি চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার রাত ১টার দিকে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুস সালামের বক্তব্যের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ