ad728

সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ad728
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃত বাচ্চু শেখ ওরফে কারেন্ট বাচ্চুর ছেলে মো. সাদ্দাম হোসেন (২২), সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মৃত নূর হোসেন শেখের ছেলে মো. আশিক হোসেন (৩৯) এবং হযরত আলীর ছেলে মো. ইমরুল কায়েস (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল কড্ডা কৃষ্ণপুর, সয়দাবাদ মধ্যপাড়া ও রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ