ad728

ইনানিতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ তম দিনেও জ্বলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ad728
কক্সবাজারে উখিয়ায়র ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন আজ ১৫ তম দিনেও জ্বলছে।

বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় এখানে থার্মোজেনিক গ্যাসের নিশ্চিত অস্তিত্ব পাওয়া গেছে, এতে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে।

গত ২৭ অক্টোবর গভীর নলকূপ খননকালে আনুমানিক ১,০০০ ফুট গভীরে এই গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও স্বভাব বোঝার জন্য প্রাথমিকভাবে ১৫ দিন আগুনটি প্রাকৃতিকভাবে জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ সেই ১৫ দিন পূর্ণ হওয়ায় বাপেক্সের উচ্চ পর্যায়ের টিম পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ বা রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাপেক্সের ল্যাব টেস্টের প্রাথমিক ফলাফলে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো পকেট গ্যাস নয়, বরং মাটির গভীরের আসল বাণিজ্যিক গ্যাস বা 'থার্মোজেনিক গ্যাস'। এর ফলে ইনানী বাংলাদেশের ৩১ তম গ্যাসক্ষেত্র হওয়ার পথে বড় সম্ভাবনা তৈরি করেছে।

এলাকাটিতে এখনো জননিরাপত্তার স্বার্থে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা বলয় বলবৎ রয়েছে। 

 স্থানীয়দের দাবি গ্যাসের মজুদ থাকলে সেটি  উৎপাদন করে দেশের গ্যাসের সংকট মোকাবিলা কাজ করতে। 

বাপেক্স ও পেট্রোবাংলার কারিগরি টিম সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশপাশের এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের সঠিক মজুদ ও বাণিজ্যিক উপযোগিতা যাচাই করতে খুব শীঘ্রই বিস্তারিত ভূতাত্ত্বিক ও ২ ডি সিসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।

এক্স জেনারেল ম্যানেজার (বাপেক্স) ও
সদস্য ন্যাশনাল কমিটি (অয়েল এন্ড গ্যাস)
হাওলাদার রফিকুল ইসলাম জানান,
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গ্যাসটিকে সরাসরি চেপে না দিয়ে মুক্তভাবে জ্বলতে দেওয়া হচ্ছে, যেন ভূগর্ভস্থ অতিরিক্ত চাপের কারণে অন্য কোথাও ফাটল দিয়ে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ