ad728

লামায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন: বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
ad728


বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে 'জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬' সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


​ইসলামিক ফাউন্ডেশন লামা উপজেলার সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন এবং জামায়াত নেতা প্রভাষক মো. ফারুক আহমেদ প্রমুখ।


​বক্তারা বলেন, কোমলমতি শিশুদের মাঝে ইসলামি মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সুস্থ সংস্কৃতির চর্চা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ তাদের মননশীলতা ও দেশপ্রেম বৃদ্ধিতে সহায়তা করে।


​উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা হামদ, নাত, কেরাত, আজান ও ইসলামিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিচারকদের রায়ে বিজয়ী প্রতিযোগী শিশু-কিশোরদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ